হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া বাসচালক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তারকৃত বাসচালক জাকির আলম। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের মাহতাবপুরের আব্দুল কুদ্দুস আলীর ছেলে।

র‍্যাব-৯ জানায়, বুধবার দুপুরে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার ওপর সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়। ঘটনার পরপরই ঘাতক বাসচালক দ্রুত পালিয়ে যায়। পরে র‍্যাব বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান পরিচালনা করে বাসচালককে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক