হোম > সারা দেশ > সুনামগঞ্জ

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

কুশিয়ারা নদী। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে হাসিনা আক্তার বুলু (২২) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই নারী রাণীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ বেলা ১টার দিকে ওই গৃহবধূ বসতবাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে ডুবে যান। এর পর থেকে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, স্থানীয়ভাবে ওই গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়েছে।

দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু