হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ধর্মপাশায় লুডু খেলা নিয়ে ঝগড়া, তরুণের থাপ্পড়ে কিশোরের মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ইনসান (১৮) নামের এক তরুণের থাপ্পড়ে আকিব শাহ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আকিব শাহ রাজাপুর গ্রামের কামরুল শাহর ছেলে। অভিযুক্ত ইনসান একই গ্রামের শাজাহান কবিরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকিব শাহ ও ইনসানের মধ্যে লুডু খেলা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইনসান উত্তেজিত হয়ে আকিব শাহর পিঠে থাপ্পড় মারে। তাতে মাটিতে লুটিয়ে পড়ে সে জ্ঞান হারায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইরে ধর্মপাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য আকিব শাহর লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ইনসানকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুকে ধর্ম অবমাননা: অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ