হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নারী পুলিশ দিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে নারী পুলিশ সদস্যকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে সাজাপ্রাপ্ত এক আসামিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুক নূর উপজেলার রামনগর গ্রামের কয়ছর আহমদের ছেলে। 

গতকাল রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মাসুক নূর দীর্ঘদিন যাবত ওয়ারেন্টভুক্ত হিসেবে পলাতক ছিল। তার বিরুদ্ধে একটি মামলায় আদালত ৪ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় রয়েছে। ওয়ারেন্টের ভিত্তিতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাসের নির্দেশে থানা-পুলিশ ও তাদের সঙ্গীয় নারী ফোর্স দিয়ে ফাঁদ তৈরি করা হলে সেই ফাঁদে ধরা দেয় মাসুক নূর। অবশেষে তাকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি মাসুক নূর দীর্ঘদিন পলাতক ছিল। নারী পুলিশ দিয়ে ফাঁদে ফেলে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের ব্যবস্থা করব।’

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক