হোম > সারা দেশ > সুনামগঞ্জ

দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোহান (৬) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সোহান বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে। আর আফরোজা একই ইউনিয়নের বাঁশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে। তাঁরা পরস্পরের মামাতো ও ফুপাতো ভাই বোন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সোহান তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বাশতলা গ্রামে বেড়াতে যায়। বিকেলে সোহান ও আফরোজা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সন্ধ্যার আগে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এ সময় বসতঘর সংলগ্ন পূর্বদিকের পুকুরে শিশু দুইটির ভাসমান মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর আজকের পত্রিকাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুইটি উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড