হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুই জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। 

আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ও ১৮ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি), বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালায়। 

এসব অভিযানে ৩২টি ভারতীয় থ্রি–পিস, লেহেঙ্গা ২১, চিনি ৬ হাজার ৫০০ কেজি, ৬টি গরু, চকলেট ১৯২ বক্স, সিগারেট ফিল্টার ১ লাখ, মদ ৮২৭ বোতল, বিয়ার ২ বোতল, বাংলাদেশি রসুন ১ হাজার কেজি, কাঁচা মরিচ ১৯২ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি ও ১টি ইঞ্জিনচালিত ট্রলিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানের মালামাল বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক