হোম > সারা দেশ > সুনামগঞ্জ

দোয়ারাবাজারে বাচ্চাদের জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলার হাজীনগর গ্রামে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হন। ছবি: ভিডিও

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে বাচ্চাদের জুতা চুরিকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নারীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হাজীনগর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে যাই। ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক