হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

বেলকুচিতে সনাতন ধর্মাবলম্বীদের ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি উপহার দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের ১০ লাখ টাকা ও ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়।

আজ রোববার দুপুরে বেলকুচি উপজেলা অডিটরিয়ামে ৯৬টি মন্দির কমিটির প্রতিনিধির হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান। সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান সিকদার, পূজা উদ্‌যাপন পরিষদের বেলকুচি শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ণ দে এবং বেলকুচি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শঙ্কর শাহা প্রমুখ।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যাতে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

আমিরুল ইসলাম আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের আনন্দ বাড়াতেই এই উপহার দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫