হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নতুন বছরের আগমনী সুর সিরাজগঞ্জ সরকারি কলেজে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

বর্ষবরণে প্রস্তুত হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজ। ছবি: আজকের পত্রিকা

পুরোনো সব জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে চৈত্রের দাবদাহ পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজ। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর এক ভিন্ন আবহ—যেখানে ব্যস্ততা আর আনন্দ যেন পাশাপাশি হেঁটে চলছে।

চার দিন ধরেই কলেজ প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। কলেজ প্রাঙ্গণে বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শিক্ষার্থীরা দল বেঁধে তৈরি করছেন শোভাযাত্রার বিভিন্ন কাঠামো। কেউ রং-তুলি হাতে আলপনা আঁকছেন, কেউ জলরঙে ফুটিয়ে তুলছেন গ্রামবাংলার চিরচেনা দৃশ্য। আবার কেউ ব্যস্ত বাঘ, প্যাঁচাসহ নানা প্রতীকী ও কল্পিত চরিত্রের মুখোশ তৈরিতে।

কলেজ ক্যাম্পাসের প্রতিটি রাস্তা যেন রঙের ছোঁয়ায় হয়ে উঠছে একেকটি ক্যানভাস। দেশজ সংস্কৃতির নানা উপাদান উঠে আসছে শিক্ষার্থীদের সৃজনশীলতায়। এসব শিল্পকর্ম ঘিরে তৈরি হয়েছে কৌতূহল সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা ভিড় করছেন কাজগুলো কাছ থেকে দেখার জন্য।

কলেজের শিক্ষার্থী লেখন বলেন, ‘বছরের এই সময়টা আমাদের কাছে অন্য রকম আনন্দের। নিজেরা কাজ করে শোভাযাত্রার অংশ হতে পারাটা খুব ভালো লাগে।’

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের শেকড়ের সঙ্গে সম্পৃক্ত। এবার কলেজে বর্ষবরণ অনুষ্ঠানে বর্তমান সময়ের সামাজিক ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরা হবে। ভোরের আলোয় মোরগের ডাক যেমন নতুন দিনের জানান দেয়, তেমনি এবার পয়লা বৈশাখ নতুন জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হবে।’

ভোগান্তি থেকে বাঁচতে টি-শার্টে ফুয়েল কার্ড

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড

যুবকের মৃত্যুসংবাদ শুনে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু, একসঙ্গে দাফন

ফুয়েল কার্ডে কমেছে ভোগান্তি, তেল পাচ্ছেন চালকেরা

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক মাহমুদা, সদস্যসচিব আল-মামুন

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও ওভারব্রিজে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

চালু না হওয়া টার্মিনালে মাদকসেবীদের আড্ডা

জ্বালানিমন্ত্রীকে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

সিরাজগঞ্জে ‘অবৈধ মজুতকৃত জব্দ পেট্রল গায়েব’ সংবাদটি ভুল বলে দাবি ইউএনওর