হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া এই সমন জারি করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার ওরফে রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বলেন, ‘জ্বালানিমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলায় সকালে হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে হাজির হতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী।’

উল্লেখ্য, একই অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে গত ৩০ মার্চ সিরাজগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির আরেকটি মামলা দায়ের হয়। ওই মামলার বাদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট