হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিয়োগ পরীক্ষায় ‘অনিয়ম’: কেন্দ্রে ঢুকে স্থানীয়দের খাতা টানাটানি, ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে স্থানীয়দের চাপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি।

আজ শনিবার সকালে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় সুপার ও ইবতেদায়িপ্রধান দুটি পদে নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে।

১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন স্থানীয় ব্যক্তি পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা কেড়ে নিচ্ছেন। তাঁদের মধ্যে এক যুবক বলতে থাকেন, ‘খাতা ছাড়ছেন না কেন ভাই? খাতা ছাড়েন।’

জানতে চাইলে ধুবিল ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক দুলাল হোসেন অভিযোগ করে বলেন, নিয়োগে অনিয়ম হয়েছে। দুটি পদের জন্য কয়েক লাখ টাকার লেনদেন হয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক বলেন, পরীক্ষা স্বচ্ছভাবেই অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু স্থানীয়দের চাপের মুখে ডিজি প্রতিনিধি তা স্থগিত করেন। এ বিষয়ে ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম বলেন, অভিযোগ পাওয়ার পর পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার

মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তি মারা গেছেন

চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

ট্রাকের ধাক্কায় অটোভ্যানচালক নিহত

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

ভোটকেন্দ্রে সন্তান প্রসব, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে হামলা, গ্যাস সরবরাহ বন্ধ