হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

গ্রেপ্তার আব্দুল আলীম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারী ইউপি সদস্য পেয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর স্বামী যুবদল নেতা আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। বুধবার (৩ ডিসেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার আব্দুল আলীম হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। স্ত্রী পেয়ারা খাতুন একই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

র‌্যাব-১২-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ নভেম্বর সকালে শাহজাদপুরের পশ্চিম দুয়ারী এলাকায় নিজের ঘরের বিছানা থেকে পেয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই তাঁর স্বামী আব্দুল আলীম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে নিহত ব্যক্তির বাবা হানিফ সরকার শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় একটি দল অভিযান চালিয়ে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকা থেকে আলীমকে গ্রেপ্তার করে। পরে তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

শাহজাদপুরে মাদক কারবারির বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২

বিদ্যালয়ের কক্ষে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ

দুধের জনপদে খামারিদের দীর্ঘশ্বাস

নিম্নমানের সার বিতরণ: সরানো হলো কামারখন্দের কৃষি কর্মকর্তাকে

যমুনার পাড়ে বর্ষা মানেই ভাঙন

তাড়াশে ১০ হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জে তীব্র লোডশেডিং, প্রতিবাদে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ

নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি

কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু