হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চার কলেজছাত্রকে মারধর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে চার কলেজছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাতুড়ি ও ছুরি দিয়ে তাঁদের আঘাত করা হয়েছে। তাঁরা বর্তমানে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। 

আহতরা হলেন, এনায়েতপুর খামারগ্রাম ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র মাহিদুল ইসলাম, তাঁর বন্ধু ইউসুফ, হাসান ও মনিরুল ইসলাম। 

আজ শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত কলেজছাত্ররা বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা চার বন্ধু কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। আমরা সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডলের বাড়ি কাছে পৌঁছালে ৪০–৫০ জন আওয়ামী লীগের লোক ধারালো ছুরি, হাতুড়ি, চাকু নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা জয়বাংলার স্লোগান দিয়ে হাতুড়ি ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে। হামলাকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদের লোক। সবাই আওয়ামী লীগের নেতা–কর্মী। তবে কী কারণে তারা হামলা করেছে তা বলতে পারেননি ছাত্ররা। 

অভিযোগের বিষয়ে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ মিয়া বলেন, ‘ছাত্রদের দুই পক্ষের মধ্যে বিরোধ। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গত দুই বছর হলো দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই।’

আহত ছাত্র মাহিদুল ইসলামের চাচা হাজী হাবিল বলেন, ‘কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের লোকজন ছাত্রদের ওপর হামলা করেছে। হাসপাতালের সার্টিফিকেট নিয়ে মামলা করব। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ বলেন, হামলার ঘটনা ঘটেছে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

কামারখন্দের সেই হৃদয়ের পাশে দাঁড়ালেন জ্বালানিমন্ত্রী, দিলেন ৫০ হাজার টাকা সহায়তা

৩০ বছর পর আবারও মাঠে, রেফারির বাঁশিতে শৈশবে ফেরা

সিরাজগঞ্জে নকল থাই ডায়াপার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তি দাবিতে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তারের পর বিএনপির দুই নেতাকে শোকজ

শিলপাটার শিল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সিরাজগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা গিলে খাচ্ছে স্কুল, বসতবাড়ি