হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ধানখেতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে ধানখেতে পোনা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিল্লার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জিল্লার ওই গ্রামের ওমর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে জিল্লার হোসেন বাড়ির পাশের ধানখেতে পোনা মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ধানখেতের মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।