হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এনায়েতপুরে টিসিবির ১৮ বস্তা চাল জব্দ, দুজন আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

জব্দ করা চাল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চালগুলো জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বেলকুচির এক ডিলারের গুদামে নেওয়ার পথে এনায়েতপুর থানা সড়কে একটি মিশুক ও ভ্যানে থাকা চাল আটক করা হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চালসহ পরিবহনগুলো জব্দ করা হয়।

এ সময় চাল বহনে যুক্ত দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, জব্দ করা ১৮ বস্তা চাল থানায় রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগ

কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে রসুলপুরের ৩ হাজার মানুষ

সিরাজগঞ্জে পিকআপ থেকে ২৪২০ লিটার পেট্রল জব্দ, ২ জনকে জরিমানা

বিদ্যুৎ জটিলতায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জে ডিজেল জব্দ ও ব্যবসায়ীকে কারাদণ্ড

আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

ফুলজোড় নদের তীর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ভুল নীতি ও দুর্নীতির ধারাবাহিকতায় দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: প্রতিমন্ত্রী

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, সিরাজগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন বছরের আগমনী সুর সিরাজগঞ্জ সরকারি কলেজে