হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

সিরাজগঞ্জ প্রতিনিধি

গাঁজার গাছটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে একটি বসতবাড়ির আঙিনা থেকে প্রায় ১২ ফুট লম্বা দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক শামছুল ইসলাম পালিয়ে যান।

আজ শুক্রবার বিকেলে উপজেলার তালম পদ্মপাড়া গ্রামের শামছুল ইসলামের বাড়ি থেকে গাছ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শামছুল ইসলাম তাঁর বসতবাড়ির শৌচাগারের পেছনে গাঁজার গাছ চাষ করছেন। পরে আজ বিকেলে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাছ দুটি উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, গাছ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামছুল ইসলাম পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে