হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের সলঙ্গায় ১ হাজার ৯৫৮টি ইয়াবা বড়িসহ মোস্তাক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। আজ রোববার ভোর পৌনে চারটার দিকে সলঙ্গা থানার হোটেল নিউ মায়ের আঁচল-এর বিপরীত পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার মোস্তাক আহমেদ কুমিল্লার কোতোয়ালি থানার কাটাবিল এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে।

র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২-এর সদর কোম্পানির একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় মোস্তাক আহমেদের কাছ থেকে ১ হাজার ৯৫৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক আহমেদ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন এবং পরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

প্রেমিকার বিয়ের দিনে আমবাগানে মিলল যুবকের লাশ

কামারখন্দে এক রাতে গোয়ালঘরের তালা ভেঙে সাত গরু চুরি

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেলওয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি