হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় লাইনচ্যুত বগি সরানো হয়েছে, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেলযোগাযোগ সচল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সরিয়ে নেওয়া হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়ে পড়া মালবাহী দুটি ট্রেনের বগি। এতে দীর্ঘ ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সচল হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে নেয় রিলিফ ট্রেন। 

বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের উপবিভাগীয় প্রকৌশলী (রেলপথ) আহসানুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ঈশ্বরদী বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন পরিবর্তনের সময় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। পরে রিলিফ ট্রেন এনে নয়টার দিকে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে নেওয়া হয়। 

উল্লাপাড়ার মোহনপুর স্টেশনে আটকে থাকা ঢাকামুখী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার মাধ্যমে সচল হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ। এর আগে শুক্রবার দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন পরিবর্তনের সময় মালবাহী দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মেডিকেল শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

বেলকুচির শেরনগর মধ্যপাড়া: শিল্পবর্জ্যে জলাবদ্ধতা, দুর্ভোগ

এমপি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় কারাগারে তরুণ

রক্তমাখা চিরকুটে ‘রঘু ডাকাতের’ হুমকি, আতঙ্কে গরুর খামারিরা

খেলার মাঠ ছোট হওয়ায় বাড়ছে মাদকাসক্তি: জ্বালানিমন্ত্রী

ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা, ৩৫০ কোটি টাকার পশু বিক্রির আশা

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত অন্তত ১৫ জন

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আয়োজন