হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও নজরুল ইসলাম (৪৫)। অন্য আহত ব্যক্তিরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুর গ্রামের প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে তাঁর অনুসারীরা মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকজন বাধা দেন।

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি। ছবি: আজকের পত্রিকা

এ সময় উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫