হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ফুলজোড় নদের তীর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদের তীর থেকে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহের আলী আকন্দ (৬৫) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফুলজোড় নদের পাশে কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের ছেলে বাবু ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় তাঁর বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, উদ্ধার হওয়া মরদেহটি তাঁর বাবার।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যানচালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ঢাকামুখী লেনে তীব্র চাপ

বিএসটিআই অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন, জরিমানার পাশাপাশি উৎপাদন কার্যক্রম বন্ধ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ জনকে ১৮ হাজার টাকা জরিমানা