হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে পরিচ্ছন্নতা অভিযান শুরু করল বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের কামারখন্দে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা বিএনপি। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা বিএনপি। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের আগাছা পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। নেতা-কর্মীরা পুকুরপাড়ের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের বিভিন্ন অংশ আগাছায় ঢেকে ছিল। এতে জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে পড়ে এবং চলাচলকারীদের কাছেও তা দৃষ্টিকটু মনে হতো। পরিচ্ছন্নতা অভিযান শুরুর ফলে এলাকাটির পরিবেশ আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে বলে তাঁরা আশা করছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নেতা-কর্মীরা জানান, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও জনগণের পাশে থাকতে তাঁরা আগ্রহী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।

কামারখন্দে উপজেলা ও ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণা জামায়াতের

‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি প্রান্তিক মানুষের কথা ভেবে: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জের জাতীয় জুট মিল: অচল কারখানার পেছনে মাসে ব্যয় ৭০ লাখ টাকা

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা

১০ সন্তানের বাবা-মা, তবু দুবেলা খাবারের জন্য অন্যের দ্বারে

রায়গঞ্জে খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের সাবেক নেতার মৃত্যু

মরিচা ধরা মেশিন পাহারায় মাসে ব্যয় প্রায় ৭০ লাখ টাকা

বৃষ্টি নামলেই বাড়ির উঠানে হাঁটুপানি, দুর্ভোগে সিরাজগঞ্জ পৌরবাসী