হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

ট্রেনযাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে যান এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

ট্রেনটি তখন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাগে ছিল একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে খোয়া যায় প্রায় ২২ হাজার ৩০০ টাকার মালামাল।

গত শনিবার (১৭ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের একটি ভিডিও আজকের পত্রিকার হাতে আছে। এ ঘটনায় পরে মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রেলওয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী স্বর্ণা আক্তার (২৬) টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। জামতৈল স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর এক ব্যক্তি তাঁর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাগে ওয়ালটনের একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল।

এ ঘটনায় গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে স্বর্ণা আক্তারের ভাই রাকিবুল হাসান বাদী হয়ে মামলা করেন।

পুলিশ বলছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে আসার পর তদন্ত শুরু হয়। পরে ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ ৯ থেকে ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। তবে গ্রেপ্তারের আগে তাঁর নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।

আজ সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা ছিনতাইকারীকে শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আপাতত তাঁর নাম প্রকাশ করছি না।’

জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন স্টেশন ইনচার্জ আবু হান্নান। তাঁর ভাষ্য, স্টেশনে দায়িত্ব পালনকারী কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। জনবল কম থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

আবু হান্নান জানান, প্রতি শিফটে তাঁদের চারজন করে কর্মী দায়িত্ব পালন করেন। রাতে দায়িত্ব পালন করতে গিয়ে কর্মীদের চাপের মধ্যে থাকতে হয়। স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন।

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি