হোম > সারা দেশ > শেরপুর

ইসির মতবিনিময় সভায় শেরপুরের ডিসি বললেন, ‘সাংবাদিকেরা আমন্ত্রিত নয়’

শেরপুর প্রতিনিধি

সভায় উপস্থিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: আজকের পত্রিকা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্য, দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময়ের জন্য শেরপুরে আসেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভা কাভার করতে গেলে সেখানে সাংবাদিকেরা আমন্ত্রিত নয় বলে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তাঁদের চলে যেতে বলেন।

এ ছাড়াও সাংবাদিকেরা নির্বাচন কমিশনারের বক্তব্য চাইলে তিনিও সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকেরা ওই অনুষ্ঠানের খবর বয়কটের ঘোষণা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, ‘জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের খবর সংগ্রহের অনুরোধ জানিয়েছিলেন। সে মোতাবেক আমরা নির্ধারিত সময়ে খবর সংগ্রহের জন্য উপস্থিত হই। কিন্তু সভাকক্ষে সাংবাদিকদের বসার জায়গা রাখা হয়নি।’

এ সময় জেলা প্রশাসককে বিষয়টি অবগত করার পর তিনি বলেন, ‘সাংবাদিকেরা এই প্রোগ্রামে আমন্ত্রিত নয়।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে। তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

১০ হাজার টাকায় লোক ভাড়া করে খালাতো ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে যুবক নিহত, একজন আহত

শেরপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ধানখেতে মুরগির বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি

নালিতাবাড়ীতে যানজটে আটকে ভ্যানেই শ্বাসকষ্টের রোগীর মৃত্যু

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫

কারামুক্তির এক সপ্তাহ পর মারা গেলেন ছাত্রলীগ নেতা কুদ্দুস

নালিতাবাড়ীতে হাতির তাণ্ডব, পাকার আগেই ধান কাটছেন কৃষক

ধাত্রী দিবস আজ: প্রসূতিদের পাশে ‘জননী’ নুরজাহান