শেরপুরের ঝিনাইগাতী থানা-পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী-তাওয়াকুচা রাস্তায় বনের ভেতর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।