হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দের পর ধ্বংস

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কলসপাড় ইউনিয়নের বড়বিলা, নয়ানি, কাস্তি বিলসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি অবৈধ চায়না দুয়ারি জাল, প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল, ২টি মশারি জাল এবং একটি ভিম জাল জব্দ করা হয়। জব্দ জালগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বলেন, ‘দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে জব্দ জালগুলো ওই দিন রাতেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের নিষিদ্ধ জাল দেশীয় মাছের প্রজননকে বাধাগ্রস্ত করে। দেশীয় মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

শিশুকে খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক