হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে শিশুসহ তিনজন নদী পারাপারের সময় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শিশুসহ তিন ব্যক্তি নদী পার হওয়ার সময় ভেঙে পড়ে বেইলি ব্রিজ। ছবি: স্ক্রিনশট

টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ তিনজন ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। তবে তারা সাঁতার কেটে তীরে উঠতে পেরেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি দ্রুত বেড়ে সেতুটির অধিকাংশ অংশ পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে তীব্র স্রোতের তোড়ে সেতুটি ভেঙে নদীতে ভেসে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শিশুসহ তিনজন সেতুটি পার হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ সেতুটি ভেঙে গেলে তারা নদীতে পড়ে যায়। পরে সাঁতার কেটে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়।

সেতুটি ভেঙে যাওয়ায় নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জমশেদ আলী বলেন, ‘রাত থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় এবং পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সকাল থেকেই সেতুটি কিছুটা হেলে ছিল। দুপুরে হঠাৎ সেতুটি ভেঙে নদীতে ভেসে যায়। আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’

বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক বছর আগে নির্মিত বেইলি সেতুটি বেশ বড় ছিল। সেতু ভেঙে পড়ার সময় তিনজন নদীতে পড়ে গেলেও তারা নিরাপদে তীরে ফিরতে পেরেছে। নদীর পানি কমে গেলে সেতুটি সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ল শেরপুরের নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এমপি ফাহিম, সম্পাদক মিজানুর

শেরপুরে কোল্ডস্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজ, ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন নিহত

শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে এক দিনে শিশুসহ আহত ২৯

শেরপুরে পারিবারিক বিরোধের জের, ভাইয়ের হামলায় যুবক নিহত

নালিতাবাড়ীতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দের পর ধ্বংস

শব্দদূষণের প্রতিবাদে থালা-চামচ হাতে ইউএনও কার্যালয়ে কলেজশিক্ষক

পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিলীন, ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে পানি

শেরপুরে শ্বশুরবাড়িতে সাবেক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু