হোম > সারা দেশ > শেরপুর

ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুকে আবারও ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুকে আবারও ধর্ষণের অভিযোগে করা মামলায় তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী থানায় করা শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়াকে (২১) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর সিপিসি-১। গত শনিবার বিকেলে র‍্যাব-৭ সদর কোম্পানির সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম শ্রীবরদী উপজেলার চকবন্দী গ্রামের বাসিন্দা।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও শামীম পরস্পর নিকটাত্মীয়। ২০২৫ সালের ১৩ আগস্ট শিশুটিকে দাদির কাছে রেখে চিকিৎসার জন্য ঢাকায় যান মা। ওই সময় দাদির অনুপস্থিতিতে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন এবং কৌশলে ভিডিও ধারণ করেন শামীম। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ছাড়া গত ৪ এপ্রিল সন্ধ্যায় শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে আবারও ধর্ষণ করেন শামীম।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা শেরপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালতের নির্দেশে গত ৮ এপ্রিল শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আজ সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধূমায়িত চায়ের পেয়ালায় চুমুক, উড়ছে বইয়ের পাতা: চায়ের দোকানে ব্যতিক্রমী পাঠাগার

শেরপুরে শিশুসহ তিনজন নদী পারাপারের সময় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ল শেরপুরের নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এমপি ফাহিম, সম্পাদক মিজানুর

শেরপুরে কোল্ডস্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজ, ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন নিহত

শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে এক দিনে শিশুসহ আহত ২৯

শেরপুরে পারিবারিক বিরোধের জের, ভাইয়ের হামলায় যুবক নিহত

নালিতাবাড়ীতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দের পর ধ্বংস

শব্দদূষণের প্রতিবাদে থালা-চামচ হাতে ইউএনও কার্যালয়ে কলেজশিক্ষক