হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে সরিষার তেলকে সহজলভ্য করতে প্রশাসনের উদ্যোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভোজ্যতেল হিসেবে সরিষার তেলকে সহজলভ্য করার বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ভেটেরিনারি সার্জন ডা. আবু সায়েম, কৃষি সম্প্রসারণ কর্ম্লকর্তা মওদুদ আহমেদ, মো. আনোয়ার হোসেন, উদ্যোক্তা মোস্তফা কামাল, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই লিটার খাঁটি সরিষার তেল ৫০০ টাকা ও পাঁচ লিটার সরিষার তেল ১২০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উদ্যোক্তা মোস্তফা কামাল এই তেল সরবরাহ করবে। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। চলতি ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ১৭৩ হেক্টর। গত বছরে পতিত থাকা ৯৬৩ হেক্টর জমিও এবার সরিষা আবাদের আওতায় এসেছে।

ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে ৫ মাস পর চালু অ্যাম্বুলেন্স, সপ্তাহে সেবা মিলবে ২ দিন

শেরপুর সীমান্তে পাইপগানসহ আটক ১

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ৯

শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষ, ৮ ডিবি পুলিশ আহত

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজের টাকা ও জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার, শিকলে বেঁধে মারধর

শেরপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১