হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে বসতঘর থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে নিজ বসতঘর থেকে ফেরদৌস মিয়া (৪০) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকাল উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রামে এ ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইম খান সিদ্দিকী। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’ 

কৃষক ফেরদৌস উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, ফেরদৌস মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে ফেরদৌসের স্ত্রী সেলিনা বেগম লাকড়ি আনার কথা বলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি যান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। তাঁর সাত বছরের শিশুসন্তান জানালা খোলে ঘরের ভেতরে গিয়ে দেখতে পায় ফেরদৌস গলায় দড়ি দিয়ে ঝুলছেন। 

সেলিনা বেগম ও তাঁর সন্তানের চিৎকারে আশপাশের লোকজন এসে দড়ি কেটে দিয়ে ফেরদৌসের লাশ মাটিতে নামান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ