হোম > সারা দেশ > শেরপুর

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ৯

শেরপুর প্রতিনিধি

আটক ৯ জন। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা এলাকা থেকে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তাঁদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বিজিবি জানায়, শেরপুরের স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে পাচারের চুক্তি হয়। বুধবার রাতে তাঁরা ঢাকা থেকে শেরপুরে পৌঁছান। পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ ভেতরে হারিয়াকোনা পাহাড়ি এলাকায় ভারতে প্রবেশের অপেক্ষায় অবস্থান নেন।

বিজিবির দাবি, সীমান্তে কঠোর নজরদারির কারণে তাঁরা বুধবার রাতে সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে তাঁদের সীমান্ত পার হওয়ার পরিকল্পনা ছিল। তবে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনের আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষ, ৮ ডিবি পুলিশ আহত

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজের টাকা ও জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার, শিকলে বেঁধে মারধর

শেরপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা