হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেন

শেরপুর প্রতিনিধি

আমিনুল ইসলাম বাদশা। ছবি: সংগৃহীত

জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

বৈধ প্রার্থীরা হলেন–বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ, ইসলামী আন্দোলনের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এর আগে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোট গ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে ৫ মাস পর চালু অ্যাম্বুলেন্স, সপ্তাহে সেবা মিলবে ২ দিন

শেরপুর সীমান্তে পাইপগানসহ আটক ১

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ৯

শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষ, ৮ ডিবি পুলিশ আহত

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজের টাকা ও জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার, শিকলে বেঁধে মারধর

শেরপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল