হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইফাত মিয়া নামা হাতিপাগাড় এলাকার দেলু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরপাড়ে গেলে হঠাৎ একটি বিষধর সাপ ইফাতকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ইফাতকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫

শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সন্ধ্যায়

শেরপুরের গারো পাহাড়ে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত

শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের