হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নিখোঁজের দুই দিন পর একটি ধানখেত থেকে এক অটোরিকশার চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের একটি ধানখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মো. আক্তার হোসেন (৩২) ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আইয়ুব আলী শেরপুর সদর উপজেলার ইলশা গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তাঁর সন্ধান পাননি। আজ সকালে এলাকার কয়েকজন ইলশা গ্রামের একটি ধানখেতের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ওই খেতের ভেতরে গিয়ে তাঁরা অর্ধগলিত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠান।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনসার আলী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

শিশুকে খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নালিতাবাড়ীর সাদিয়া