হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষ, ৮ ডিবি পুলিশ আহত

শেরপুর প্রতিনিধি

গতকাল রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আট সদস্য আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল শেরপুর থেকে শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং আট পুলিশ সদস্য আহত হন।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়দের অভিযোগ, ভারেরা বাজার এলাকায় কয়েক দিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণকাজের কারণে সড়কের একপাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী রাখা থাকায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে এলাকাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান বলেন, ‘আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, সড়কের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণসামগ্রী স্তূপ করে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে এসব প্রতিবন্ধকতা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করায় দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজের টাকা ও জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার, শিকলে বেঁধে মারধর

শেরপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু