হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায় ৫০ ড্রেজার মেশিন ধ্বংস

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ ড্রেজার মেশিন ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি। গত শুক্র ও শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। 

ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। তিনি বলেন, ‘ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শুক্র ও শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা ও উপজেলা প্রশাসনের লোকজন। 

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া কেউ যাতে নদ থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহন করতে না পারে, সে জন্য রাস্তার বিভিন্ন স্থানে কেটে দেওয়া ও বড় গর্ত করা হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। 

ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে মানুষ-বন্য হাতি সংঘাত নিরসনে বসছে এআই ক্যামেরা

ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে ৫ মাস পর চালু অ্যাম্বুলেন্স, সপ্তাহে সেবা মিলবে ২ দিন

শেরপুর সীমান্তে পাইপগানসহ আটক ১

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ৯

শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষ, ৮ ডিবি পুলিশ আহত

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন