হোম > সারা দেশ > শরীয়তপুর

এবার ট্রাকের ধাক্কায় পদ্মা সেতুর টোলবার ক্ষতিগ্রস্ত 

শরীয়তপুর প্রতিনিধি

কোরবানির পশুবাহী ট্রাকের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার ২ নম্বর কাউন্টারের টোলবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুর থেকে আসা গরুবোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে দুপুর ১২টার দিকে কারিগরি টিমের সদস্যরা ক্ষতিগ্রস্ত বারটি মেরামত করে পুনরায় সচল করেছেন। বর্তমানে ওই কাউন্টার দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোলবার ক্ষতিগ্রস্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন। 

প্রকৌশলী আরও বলেন, টোল প্লাজার টোল আদায়ের কার্যক্রম চলমান থাকা অবস্থায় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে একটি মিনি সাইজের পশুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ নম্বর কাউন্টারের টোলবারে আঘাত করে। এতে বারটি কানেকটিং রড থেকে সামনের দিকে কিছুটা বাঁকা হয়ে যায়। খবর পেয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা বারটি সংস্কার করেন। 

দুর্ঘটনাকবলিত ট্রাকচালক মো. শাহ আলম শেখ বলেন, ‘ফরিদপুর থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর শনির আখড়া যাচ্ছিলাম। টোল প্লাজায় টোল দিয়ে সামনে যাওয়ার সময় ব্রেক ফেল করে। তাৎক্ষণিক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ টোল প্লাজার বারে ধাক্কা লাগে। এতে বারটি বাঁকা হয়ে যায়। এখানে দায়িত্বরত অফিসার আমাদের ট্রাকটি আটকে দেন। পরে সমস্যার সমাধান করার পর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, পদ্মা সেতু চালুর পর গত মঙ্গলবার যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় জাজিরা প্রান্তের টোল প্লাজার ৩ নম্বর কাউন্টারের টোলবার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টোল প্লাজার টোলবার ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটল। 

শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা

শরীয়তপুরে খাদেম হত্যার অভিযোগে সুরেশ্বর দরবার শরীফের পীর গ্রেপ্তার

শরীয়তপুর জেলা শহর: এআই ক্যামেরায় নজরদারি

শরীয়তপুরে প্রধান শিক্ষক রতনের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি

প্রেমের সম্পর্কে টানাপোড়েন, দেবরের পর ভাবির লাশ উদ্ধার

অবশেষে র‍্যাবের জালে ধরা শরীয়তপুরের ‘সন্ত্রাসী’ শাহিন মাদবর

শরীয়তপুরে বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

শরীয়তপুরের তিনটি আসনেই ধানের শীষ এগিয়ে

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ ছাত্রদল নেত্রী আটক