হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে কর্মরত অবস্থায় আনসার সদস্যের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

নিহত মো. শামসুল হক। ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত আনসার গার্ডের ক্যাম্প ইনচার্জ পিসি মো. শামসুল হক (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত অবস্থায় তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেলুয়াকান্দি গ্রামে।

জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানা গেছে, মো. শামসুল হক শরীয়তপুর সদর হাসপাতালে আনসার গার্ডের ক্যাম্প ইনচার্জ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুসজনিত সমস্যা ও হাত-পায়ের গিঁটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার রাত আনুমানিক ১টার দিকে সদর হাসপাতালে কর্মরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, বর্তমানে তাঁর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

সরকারি জায়গায় যুবদল নেতার ক্লাব, ভেঙে দিল প্রশাসন

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

শরীয়তপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

লিবিয়ায় নিয়ে নির্যাতন করে টাকা আদায়, শরীয়তপুরে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, সমালোচনার ঝড়

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪