হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত। দিনরাত বালু উত্তোলনের ফলে চরটি ভাঙনের মুখে পড়েছে। এ ছাড়া সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।

বালুমহাল ঘোষণার প্রতিবাদ এবং বালু উত্তোলন বন্ধ ও কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার পদ্মার পাড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক পয়েন্টে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।

চরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কাজকর্ম বন্ধ রেখে প্রায় ১০ হাজার বাসিন্দা ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। তাঁরা ‘বানের জলে ডুবি-ভাসি, শুনেছ কি আর্তনাদ? বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাঁধ’, ‘দাবি মোদের একটাই, স্থায়ী বেড়িবাঁধ চাই’, ‘রক্ত লাগলে রক্ত দেব, বালুখেকোদের কবর দেব’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে পদ্মার পাড়ে সংবাদ সম্মেলন করেন চরের বাসিন্দারা। এ সময় কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এ হামিদ সরদার বলেন, ‘বালুখেকোদের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কাঁচিকাটা চরটি আজ হুমকির মুখে পড়েছে। পদ্মার ভাঙনে চরের বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। তার ওপর আবার প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি, কাঁচিকাটাকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা বন্ধ, পদ্মা নদী থেকে বৈধ বা অবৈধ হোক, সব প্রকার বালু উত্তোলন বন্ধ এবং কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

জাতীয় পতাকা উত্তোলনের সময় ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা, পণ্ড স্কুলের অনুষ্ঠান

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার বিচার দাবি

শরীয়তপুরে হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

স্বামীকে হত্যার পর কয়েক টুকরা, স্ত্রী ও পুলিশের বক্তব্যে খুনের বর্ণনা

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

পদ্মা সেতু নির্মাণে অর্থের অপচয় হয়েছে: সেতুমন্ত্রী

শরীয়তপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মিলছে না পরিচয়

শেরপুরে বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

শরীয়তপুরে প্রচণ্ড গরমে শিক্ষক-শিক্ষার্থীসহ অসুস্থ ৬

পদ্মায় যেন আর একটি ঘরও বিলীন না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি: পানিসম্পদ প্রতিমন্ত্রী