হোম > সারা দেশ > সাতক্ষীরা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

ঘটনাস্থলে পড়ে থাকা নিহত ব্যক্তির মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা চারাবটতলা থেকে আজ ভোরের দিকে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অহিদ মোড়ল (৩৮)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোড়লের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বৃহস্পতিবার ভোরে অহিদ মোড়ল বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাঁকে মহাসড়কের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পাটকেলঘাটা থানা-পুলিশকে খবর দেয়। এ সময় রাস্তার পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা জানা যাবে। এর আগে কিছু বলা সম্ভব না।’

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন, তাপপ্রবাহে সুরক্ষা পাবে উপকূলীয় মানুষ

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়