হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালীগঞ্জে ট্রলির চাপায় কিশোর নিহত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে বালুভর্তি ট্রলির চাপায় জিম বাবু (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে জীরনগাছা-দক্ষিণ শ্রীপুর সড়কের জীরনগাছা মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জিম গতকাল শনিবার উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। পরে রোববার সকালে বাজার করার উদ্দেশ্যে তার নানার সঙ্গে জীরনগাছা বাজারের যায়। সেখান থেকে সাইকেলে নানার বাড়ি ফেরার পথে মোড়ে সাইকেলে হাওয়া দেওয়ার সময় অপর দিক থেকে আসা বালুবোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রলির চাকার তলায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে বালুবোঝায় ট্রলি ভাঙচুর করে এবং ট্রলির হেলপারকে আটকে রেখে থানায় খবর দেয়। চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।

থানার ওসি মামুন রহমান বলেন, থানার উপপরিদর্শক বুলবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। লাশ ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টিআরএম বিলের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে তালায় মানববন্ধন

মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

ভিডিও বিতর্কে শ্যামনগরে বিক্ষোভ, এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবি

শিশুর লাশ উদ্ধার, পরে নারীকে পিটিয়ে হত্যা

খেলা দেখে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

রাতে খেলা দেখতে বেরিয়ে সকালে ঘেরে মিলল যুবকের মরদেহ

৩০২ নদী-খাল দখলকারী চিহ্নিত, অভিযানে সাতক্ষীরা জেলা প্রশাসন

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার