হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালা মডেল মসজিদে উপজেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান নামাজ তালা মডেল মসজিদে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়।

তালা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে তিনি দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত মুসল্লিরা `আমিন’ `আমিন’ ধ্বনিতে অংশগ্রহণ করেন।

নামাজে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খান এবং সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সকলের মুখে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।

উল্লেখ্য, তালা মডেল মসজিদের পাশাপাশি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সর্বত্র ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদের নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বর্ষায় বেচাকেনায় জমজমাট পাটকেলঘাটার নৌকাপল্লি

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ