হোম > সারা দেশ > সাতক্ষীরা

রাইস কুকারে পানি গরমের সময় বিদ্যুতায়িত হয়ে মা হাসপাতালে, শিশুর মৃত্যু

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন গৃহবধূর ওই এলাকার জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল খাতুন। মৃত শিশুটির নাম জয়নব খাতুন (১)।

জুয়েল মোড়ল জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে রাইস কুকারে পানি গরম করছিলেন জান্নাতুল। একপর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তিনি। এ সময় শিশুটি তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় এক সঙ্গে দুজনই বিদ্যুতায়িত হয়। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করে। জান্নাতুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. রায়হান ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার