হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুটি যানই ক্ষতিগ্রস্ত হয়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির আরোহী মেহেদী (২৫)। খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, নাসিম ভোরে তাঁর খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নাসিম নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: বিচার দাবিতে তালায় মানববন্ধন

শ্বশুরবাড়িতে মাছের ঘেরে পড়ে ছিল কৃষকের লাশ

তালায় প্রস্তুত ২০ হাজার পশু, হাটে বাড়ছে বেচাকেনা

সাতক্ষীরায় চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা, ১০০ খামারিকে মিল্ক ক্যান প্রদান

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, সাতক্ষীরায় স্কুলশিক্ষক আটক

সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে জেলে নিহতের অভিযোগ, ফরেস্ট স্টেশন ভাঙচুর বিক্ষুদ্ধ জনতার

সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ভিটেমাটি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন ভ্যানচালক সুরঞ্জন দাস

লেবাননে নিহত শফিকুল ও নাহিদের বাড়িতে মাতম, লাশ ফিরিয়ে আনার দাবি