হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

দুর্ঘটনার শিকার বাস। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ২টার দিকে মহাসড়কের কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাটকেলঘাটার বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায় পুলিশ। হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন, তাপপ্রবাহে সুরক্ষা পাবে উপকূলীয় মানুষ

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়