হোম > সারা দেশ > সাতক্ষীরা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: বিচার দাবিতে তালায় মানববন্ধন

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

তালা উপজেলা পরিষদের সামনে আজ সকালে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

মিরপুরের পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার দাবিতে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়েছে। সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, ইউরোপীয় ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় রোববার (২৪ মে) সকাল ১০টায় এই মানববন্ধন করা হয়। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান।

কর্মসূচিতে বক্তব্য দেন সমতা ফোরাম (সিএসও হাব) সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নাহিদ ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সম্পাদক জুলফিকার রায়হান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, উত্তরণের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, এক শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে দেশে এ ধরনের ঘটনা আর দেখতে না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, তালা নাগরিক কমিটি, বেসরকারি সংস্থা উত্তরণ, অন্ত্যজ পরিষদ, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, গণগ্রন্থাগার তালা, রূপালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।

কর্মসূচি শেষে সাংবাদিক, সমতা ফোরাম ও ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি পেশ করা হয়।

শ্বশুরবাড়িতে মাছের ঘেরে পড়ে ছিল কৃষকের লাশ

তালায় প্রস্তুত ২০ হাজার পশু, হাটে বাড়ছে বেচাকেনা

সাতক্ষীরায় চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা, ১০০ খামারিকে মিল্ক ক্যান প্রদান

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, সাতক্ষীরায় স্কুলশিক্ষক আটক

সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে জেলে নিহতের অভিযোগ, ফরেস্ট স্টেশন ভাঙচুর বিক্ষুদ্ধ জনতার

সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ভিটেমাটি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন ভ্যানচালক সুরঞ্জন দাস

লেবাননে নিহত শফিকুল ও নাহিদের বাড়িতে মাতম, লাশ ফিরিয়ে আনার দাবি

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু