হোম > সারা দেশ > সাতক্ষীরা

নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা, ১০০ খামারিকে মিল্ক ক্যান প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

আজ বেলা ১১টায় তালা শিল্পকলা একাডেমিতে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

‘নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি’ প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ‘নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় তালা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই কর্মশালায় তালা ও পাইকগাছা উপজেলার প্রায় ১০০ জন খামারি অংশগ্রহণ করেন।

কর্মশালায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে বিদ্যমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১০০ খামারির মধ্যে বিনা মূল্যে মিল্ক ক্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম।

ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার কৃতিশ চন্দ্র মিস্ত্রি ও ভেটেরিনারি সার্জন মো. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমতাজ আলী। সঞ্চালনায় ছিলেন এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ব্র্যাক ডেইরি দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণে মান নিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করছে। নিরাপদ ও মানসম্মত দুধ বাজারজাতকরণে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমতাজ আলী বলেন, খামারিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ব্র্যাক ডেইরি খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবে।

এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বর্ষায় বেচাকেনায় জমজমাট পাটকেলঘাটার নৌকাপল্লি

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ