হোম > সারা দেশ > সাতক্ষীরা

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং এসইডিপির যৌথ আয়োজনে তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেলায় উপজেলার ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও সৃজনশীল ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোতে প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও সামাজিক সমস্যা সমাধানে শিক্ষার্থীদের নতুন চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার প্রতিফলন দেখা যায়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

সহকারী অধ্যাপক গাজী আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজয়েত আলী, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইমান আলী, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আখতারুজ্জামান খান এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই বলে মতপ্রকাশ করেন।

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২