হোম > সারা দেশ > সাতক্ষীরা

গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন, বজ্রপাতে প্রাণ গেল চিত্তরঞ্জনের

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন আইচ ওই গ্রামের বাসিন্দা কানাই লাল আইচের ছেলে। তিনি স্থানীয় তালা বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সুমন রায় গণেশ জানান, শনিবার সকাল থেকেই তালা এলাকাজুড়ে বৃষ্টিপাত হচ্ছিল। দুপুরের দিকে বর্ষণের মধ্যেই চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের একটি মাঠে গবাদিপশুর জন্য জমির ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি থানায় লিপিবদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের ‘কুশ’ জব্দ, আটক ১

সাতক্ষীরায় মঞ্চে না ডাকায় অনুষ্ঠান ত্যাগ বিএনপি-জামায়াত নেতাদের

সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হাতকড়া পরা আসামির পলায়ন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, হুড়োহুড়ি ও ধোঁয়ায় আহত ৫০

সাতক্ষীরা-ভেটখালী সড়ক: কাজে অনিয়ম, পথে ভোগান্তি

আশাশুনি উপকূলে ৩০০ পরিবারের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ

সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

তালা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

টিআরএম বিলের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে তালায় মানববন্ধন

মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক