হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২টি পদ অনুমোদিত থাকলেও ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। ছবি: আজকের পত্রিকা

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, আরএমও ও মেডিকেল অফিসারের বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সিজারিয়ানসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে স্থানীয় কয়েকটি বেসরকারি ক্লিনিক।

জানা যায়, ৫০ শয্যার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য মোট ৩২টি পদ অনুমোদিত। এর মধ্যে ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।

শূন্য পদগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র কনসালটেন্ট (সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন–প্রতিটি একটি করে)

জুনিয়র কনসালটেন্ট (শিশু–২টি), সহকারী সার্জন–১০টি, মেডিকেল অফিসার–৫টি, আরএমও–১টি।

এ ছাড়া সহকারী সার্জন তানজিলা খাতুন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বর্তমানে সহকারী সার্জন আব্দুর রহমান সোহান নিজ দায়িত্বের পাশাপাশি আরএমওর দায়িত্বও পালন করছেন। সহকারী সার্জন (ডেন্টাল) পিয়াস বৈদ্য নিজের দায়িত্বের পাশাপাশি আউটডোরে চিকিৎসাসেবা দিচ্ছেন। সহকারী সার্জন শাম্মী সাফিনাজ জরুরি বিভাগ ও আউটডোরে রোগীদের সেবা দিতে গিয়ে চরম চাপের মুখে পড়ছেন।

এদিকে হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় আছে। এনালগ এক্স-রে মেশিনেও পরিষ্কার ছবি আসছে না। ফলে উপজেলার প্রায় চার লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি বিভাগের দায়িত্ব সামলাতে সেকমো ও ফার্মাসিস্টরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।

চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল জব্বার বলেন, ‘শূন্যপদগুলো পূরণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। ডাক্তার না থাকায় প্রশাসনিক কাজের পাশাপাশি আমাকে নিজেকেও রোগী দেখতে হচ্ছে।’

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ