হোম > সারা দেশ > রংপুর

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

প্রক্সি দিতে এসে আটক যুবক শুভ ইসলাম রিয়ন। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে শুভ ইসলাম রিয়ন (২৬) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে ওই পরীক্ষার্থীর পরিচয় যাচাই করা হয়। এ সময় তিনি নিজের পরিচয় গোপন করে পৌরসভার প্রজাপাড়ার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে তাঁকে আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, প্রক্সি পরীক্ষার অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক রিমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-দাদার, এনআইসিইউতে ছোট্ট বন্ধন

রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে সাদা কাফনে কৃষকের গণ-অনশন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বদরগঞ্জে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

পদোন্নতির দাবিতে ফের অবস্থান কর্মসূচি বেরোবি কর্মকর্তাদের

রংপুরের পীরগঞ্জে জামায়াত এমপির বরাদ্দকৃত প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: গ্রেপ্তার সাকিন এক দিনের রিমান্ডে

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন